ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমতে শুরু করেছে।
সবশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেল প্রতি ১০৮ ডলারে নেমে এসেছে। যা গত সপ্তাহে প্রায় ১১৪ ডলার পর্যন্ত উঠেছিল এবং ডব্লিউটিআই নেমে এসেছে ১০০ দশমিক ৬০ ডলারে। যা গত সপ্তাহে ছিল প্রায় ১০৬ ডলারের কাছাকাছি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির অগ্রগতি যাচাই করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এখন তারা কূটনৈতিক সমাধান চান।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার