সংবাদদাতাঃ গত ১৭জুন,২০২৫ ইং মঙ্গলবার বিকাল ৪টায় কুপতলা এ কিউ উচ্চ বিদ্যালয় হল রুমে কুপতলা ইউনিয়ন জামায়াতের “কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন” অনুষ্ঠিত হয়।
কুপতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শাকিল প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মাওঃ মো. নুরুল ইসলাম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাইবান্ধা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ ওবায়দুল হক, বক্তব্য রাখেন সহ-সেক্রেটারি ও কর্ম-পরিষদ সদস্য এবং যুব বিভাগের সভাপতি মোঃ নুরুন্নবী সরকার, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা মোঃ জামিনুল ইসলাম, অফিস ও প্রকাশনা সহ-সেক্রেটারী আহমদ আব্দুল্লাহ ইউসুফ (ইকবাল) প্রমুখ।
অনুষ্ঠানে কুপতলা ইউনিয়ন জামায়াতের সকল ওয়ার্ডের কর্মী ও সহযোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।গোটা অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন-কুপতলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জুলফিকার আলী (জাকির)।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার