
নিজস্ব প্রতিবেক: গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৪ জুলাই) বিকেলে ১১ দলীয় ঐক্যজোট গাইবান্ধা এই কর্মসূচি পালন করে। মিছিল শেষ গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার।
জামায়াতে ইসলামীর জেলা আমীর ও মো. আব্দুল করিম সরকার এমপির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় পৌর শহীদ মিনারে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক আব্দুল মাজেদ এমপি, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এমপি, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ফয়সাল কবির রানা, গাইবান্ধা পৌর জামায়াতের আমীর অধ্যাপক ফেরদৌস আলম, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আল কার্যাভি, লেভারেল ডেমোক্রেটিক পার্টির এম শরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মসলিসের জেলা মুফতি ইদ্রিস আলী, এনসিপির জেলা আহবায়ক খাদেমুল ইসলাম খুুদি, আমার বাংলাদেশ পার্টির খায়রুল আলম, জাগপা জেলা সভাপতি জাহিদুল ইসলাম, খেলাফত মসলিস বাংলাদেশের মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি সরকার ফ্যাসিস্ট সরকারের মত দেশ পরিচালনা করতে চায়। দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদী সরকারের জন্ম নিতে দেয়া হবে না। তারা বলেন, একই দিনে জাতীয় সংসদ ভোট ও গণভোট অনুষ্ঠিত হলেও তারা ই এখন গণভোট মানতে চায় না। জরুরিভাবে সংসদে উপস্থাপন করে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার