নিজস্ব প্রতিবেদক: যাদের নিজেদের কোনো বাড়িঘর নেই এমন ৩৮টি পরিবারের নিজের একটি করে বাড়ি নির্মাণের স্বপ্ন পূরণ হতে চলেছে। বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন তহবিলের আওতায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ৩৮ জন সদস্যকে ২ লাখ ৫০ হাজার করে টাকা স্বল্প সুদে (৫.৫০%) প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) সকালে গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সদস্যদের মাঝে ঋণের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। এতে সভাপতিত্ব করেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম।
এ সময় সংস্থার মাইক্রোফাইন্যান্স হেড খাইরুল হাসানসহ উর্দ্ধতন কর্মকর্তারার উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর কর্মএলাকার গ্রামীণ ও শহরতলির সুবিধাবঞ্চিত, ভূমিহীন এবং নিম্ন আয়ের মানুষদের এ সুবিধ প্রদান করা হবে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার