
গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
ডেস্ক রিপোর্ট: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় প্রগতিশীল ছাত্র সংগঠন- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা সংসদের সভাপতি মৈত্রেয় হাসান জয়িতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী মুসা, জেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হাসান, গাইবান্ধা সরকারী কলেজের সভাপতি উজ্জ্বল পাল ও জেলা ছাত্রফ্রন্টের আহ্বায়ক কামরুল হাসান বসুনিয়া প্রমুখ।
জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা, একমুখী শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার