
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা। দীর্ঘ সময় ধরে চলা এই টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল ম্যাচটি দেখতে এন এইচ মডার্ণ উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
শুক্রবার (৩ জুলাই) ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গাইবান্ধা জেলা দল ১-০ গোলে গোবিন্দগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার কামরুল হাসান সেলিম। বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু।
বক্তারা বলেন, গ্রামীণ জনপদে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়া সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে জিইউকে-এর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার