
প্রতিনিধি গাইবান্ধা:
গাইবান্ধার অন্যতম শীর্ষস্থানীয় নাট্য সংগঠন ‘পদক্ষেপ’-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সংগঠন মিলনায়তনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং নাটক মঞ্চায়নের আয়োজন করা হয়।
‘আমরা দেশজ সংস্কৃতির আন্তরিক লালনের পাশাপাশি মানুষের কর্মস্পৃহাকে পৌঁছে দিতে চাই বিপন্ন মানুষের দ্বারে দ্বারে’—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
পদক্ষেপ-এর প্রধান উপদেষ্টা পরিষদের প্রতিনিধি শাহ্ আলম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, অধ্যাপক জহুরুল কাইয়ুম, সাবেক পৌর কাউন্সিলর কামাল আহমেদ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপ-পরিষদের আহ্বায়ক আসাদুল কবির সুমন রাব্বী।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় আসাদুল কবির সুমন রাব্বীর নির্দেশনায় ‘হামেদালির স্বর্গদর্শন’ নাটকটি মঞ্চস্থ হয়।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার