মো. আব্দুল বারী সরকারকে সভাপতি ও মো. আব্দুল আউয়াল সর্দারকে সাধারণ সম্পাদক করে গাইবান্ধা জেলা আমিন সমিতির ৭ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত প্রয়াত আমিনদের দোয়া ও আলোচনা সভায় এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি- একেএম বদরুল আলম, মো. ইব্রাহিম আলী ও মো. মকদুল হাছান মুকুল, সহ-সাধারণ সম্পাদক- শ্রী দীপক কুমার ও সাংগঠনিক সম্পাদক- মো. আতিকুর রহমান।
প্রয়াত আব্দুর রহমান সরকারসহ অন্যান্য প্রয়াত আমিনদের আত্মার মাগফিরাত কামনা অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরকার। বক্তব্য দেন মো. আব্দুল বারী সরকার, মো. ইব্রাহিম আলী ও মো. মকদুল হাছান মুকুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একেএম বদরুল আলম।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার