গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনি
মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রশিদ ওই গ্রামের মাজুল মিয়ার ছেলে।সে পাঁচ সন্তানের পিতা।
উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব জানান, প্রায় দুই বছর ধরে আব্দুর রশিদ মানসিক রোগে ভুগছিলেন। মাঝে মধ্যেই বাড়ি থেকে তিনি নিরুদ্দেশ হতেন। গত সোমবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এরপর প্রতিবেশী ও পরিবারের লোকজন ফেডারেশন ক্লাবের পাশে একটি গাছের সাথে রশির সাহায্যে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার এসআই আখতার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃতের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার