গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে কফিল উদ্দিন (৬৫) হত্যা মামলার প্রধান আসামি মো. আব্দুল জলিল (৪৮)কে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুন রাতে গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব মৌচাক কাঁচাবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল জমিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কফিল উদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহতের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার