গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উপর দিয়ে দ্বিতীয় দফায় বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে ৫ শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে বিদ্যুতের ৯টি খুটি। এতে উপজেলার পশ্চিম অঞ্চলের ৯টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
সোমবার রাত ১২টার দিকে আকষ্মিক ঝড়-বৃষ্টিতে এমন ক্ষতির মুখে ওই উপজেলার মানুষ।
এর আগে গত রবিবার রাতেও গোবিন্দগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বাড়ী-ঘরের ক্ষতি সাধন হয়।
স্থানীয়রা জানান, সোমবার রাত ১২ দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঘূর্ণিঝড়ে সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ, মেরী, চকরহিমাপুর, খামারপাড়া, মাদারপুর ও দরবস্ত ইউনিয়নের গোশাইপর, রামনাথপুর ও দুর্গাপুরসহ
বেশ কয়েকটি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে কাঁচা-পাকা ও টিনশেড ঘর-বাড়ি ভেঙে পড়ে এবং অনেক ঘরের টিনের চাল উড়ে যায়।
গোবিন্দগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, 'ক্ষয়ক্ষতি নিরুপণে চেষ্টা চলছে।'
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার