গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীবৃন্দ।
'উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চার দিনব্যাপী এই মেলায় উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৫৫টি উদ্ভাবনী বৈজ্ঞানিক প্রজেক্ট নিয়ে মেলায় অংশগ্রহণ করে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার