প্রিন্ট এর তারিখঃ জুন ৮, ২০২৬, ৬:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৭:০৩ পি.এম
গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রাইভেট কার থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বি মোরশেদ খান (৩৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা–রংপুর মহাসড়কের উপজেলার মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন দফতরটির পরিদর্শক তরুণ কুমার রায়। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন সাদা রঙের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-৫৪৮২) তল্লাশি করা হয়। তল্লাশিতে গাড়িটির গিয়ার লিভারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গাড়িটি জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার রাব্বি মোরশেদ খানের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। সে ঢাকার বাসিন্দা। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা।
ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার