প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৬, ১১:৩৭ এ.এম
গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি'র যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে গোবিন্দগঞ্জ ঝিলপাড়াস্থ নওরোজ কমিউনিটি সেন্টারে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি'র যৌথ সাংগঠনিক সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদ, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলতাব হোসেন পাতা, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, বিএনপি নেতা মনোয়ার হোসেন রাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক ও শাহ্ আব্দুল মান্নান সিন্টু প্রমূখ।
উক্ত সাংগঠনিক সভায় উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটি, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করে সভায় দলের নির্বাচনী ইশতেহার এবং বর্তমান সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সকলকে একনিষ্ঠ হয়ে কাজ করার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা।
ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার