প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৭:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১২:৫৩ পি.এম
ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের ‘কলাবাড়ী আরএইচডি হতে নেংড়াহাট রোড (ভায়া পার্বতীপুর)’ সড়কের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঘোড়াঘাট শাখার বাস্তবায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে অবহেলিত ও জনগুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। এলাকাবাসীর প্রত্যাশা, সড়কটির উন্নয়ন শেষ হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা।
ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার