ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে পানিতে ডুবে সাকোয়াত (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাকোয়াত ওই এলাকার মৃত মমদেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাকোয়াদ তার পালিত হাঁসগুলোকে নদী পার করে ওপার থেকে এপারে আনতে নদীতে নামেন। এ সময় নদীর মাঝপথে গিয়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার