
আগামী ১৯ সেপ্টেম্বর আমীরে জামায়াতের ঢাকা থেকে রংপুর লংমার্চ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে অনুষ্ঠিতব্য পথসভা এবং রংপুরের জনসভা সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধায় প্রস্তুতি সভা অনুষ্ঠিতে হয়েছে।
রবিবার (১৩ আগষ্ট) দুপুরে জেলা জামায়াত কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্য গাইবান্ধা জেলা আহ্বায়ক সৈয়দ রোকনুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাও: নজরুল ইসলাম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এমপি বলেন, আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি পলাশবাড়ীর পথসভায় ব্যাপক জনসমাগম নিশ্চিত করা এবং রংপুরের জনসভা সফল করার জন্য এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের তাগিদ দেন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এনসিপির জেলা সভাপতি খাদেমুল ইসলাম খুদি, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইদ্রিস আলী, এলডিপির জেলা সভাপতি শরিফুল ইসলাম, জাগপার সভাপতি জাইদুল ইসলাম, রাশেদুল ইসলাম জুয়েল, কাজল রেখা পিংকি, শফিউল ইসলাম, আতিকুর রহমান আতিক, মাহমুদুল হাসান প্রমুখ।
সভায় পলাশবাড়ী পথসভা বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার, জনসম্পৃক্ততা, দায়িত্ব বণ্টন এবং রংপুরের জনসভায় অংশগ্রহণের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার