প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৮:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৪:৫৫ পি.এম
জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময়

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত নয়টায় গোবিন্দগঞ্জ বিপিএড কলেজ হল রুমে উপজেলার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে মত বিনিময় করেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। তিনি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সমস্যা সহ নানা বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আহত যোদ্ধাদের চিকিৎসার খোঁজ- খবর নেন।
এতে বক্তব্য রাখেন শহীদ জুয়েল রানা মা জমিলা বেগম, জুলাই যোদ্ধা জারিফ সরকার তাসিন, সাধন মোহন্ত, মামুন খান, সিহাব, মিসকাত হাসান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা।
ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার