
ক্রীড়া ডেস্ক:
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের বড় পুরস্কার পেল বাংলাদেশ। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে টাইগ্রেসরা।
২০২৬ বিশ্বকাপের মূল পর্বে আসার জন্য বাংলাদেশকে কঠিন বাছাইপর্ব খেলতে হয়েছিল। সেখানে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার পর, মূল পর্বেও নিজেদের শক্তির জানান দেয় তারা। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো এক আসরে দুটি জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে গ্রুপ 'এ'-র পয়েন্ট টেবিলে চারে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা।
নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে শীর্ষ আট দল সরাসরি আগামী বিশ্বকাপে খেলবে। সেই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আর স্বাগতিক হওয়ায় পাকিস্তান সরাসরি খেলবে। বাকি একটি দল নির্ধারিত হবে আগামী ৬ জুলাইয়ের আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে, যেখানে সবচেয়ে এগিয়ে আছে আয়ারল্যান্ড।
একই দিনে (৬ জুলাই) নির্ধারিত হবে ২০২৭ সালের প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোও। স্বাগতিক শ্রীলঙ্কা বাদে র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দল এখানে অংশ নেবে। বর্তমানে এই দৌড়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার