ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত মুঘল যুগের ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কারের জন্য ২ লাখ ৩৫ হাজার ডলারের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) অনুদান ঘোষণা করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায়ের পক্ষে প্রেস স্পেশালিস্ট রিকি সালমিনা কর্তৃৃক ‘দৈনিক আজকের জনগণ’কে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলমের সঙ্গে যৌথভাবে এই অনুদান ঘোষণা করেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ২৫ বছরের সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও দৃঢ় হলো।
এই অনুদানের আওতায় ইতোমধ্যে সারা দেশে ১৩টি প্রকল্পে এক মিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করা হয়েছে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগিতায় যুক্তরাষ্ট্র মসজিদটির ইসলামী স্থাপত্য বৈশিষ্ট্যের পুনরুদ্ধার, একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেবে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার