
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশীয় ফলের ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় সম্প্রীতি দারিয়াপুর এ অনুষ্ঠানের আয়োজন করে। ফল উৎসবের আগে দারিয়াপুরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়। উৎসবের স্লোগান ছিল ‘সবুজ বাঁচাও, এই নাও গাছের চারা: প্রকৃতি রক্ষা করো বৃক্ষরোপন দ্বারা’। পাশাপাশি দেশীয় মৌসুমী ফলের প্রদর্শনী ও আপ্যায়নের মাধ্যমে দেশীয় ফলের পুষ্টিগুণ, গুরুত্ব এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক ও পরিবেশবিদ প্রকৌশলী শামীম প্রামাণিক বাদল, প্রধান শিক্ষক ওয়াসিউল হাবীব, নাট্যজন আলমগীর কবির বাদল, জুলফিকার চঞ্চল, গাইবান্ধা সুরবানী সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সাংস্কৃতিক কর্মী শহিদুল ইসলাম প্রমুখ। উ’সবে প্রকৌশলী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, নাট্যজন, রাজনীতিক, শিল্পী, বাউল, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
অনুষ্ঠানের শেষাংশে উদয় শংকর নৃত্যায়তনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার