দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে আগামী শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ দিনই ঈদ পালিত হবে।
ঈদকে ঘিরে রাজধানীসহ সারাদেশে প্রস্তুতি শেষ পর্যায়ে। বিপণিবিতানে বেড়েছে ক্রেতাদের ভিড় এবং গ্রামের বাড়িতে ফিরছেন লাখো মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের চাপ।
ঈদের দিন সকালেই দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। সরকার নিয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, যাতে সবাই নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।
এদিকে, অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমও চলছে। সব মিলিয়ে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার