ডেস্ক রিপোর্ট: শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ চলাকালে গুলির ঘটনা ঘটে। হঠাৎ গুলির শব্দ শোনা মাত্রই নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস দ্রুত পদক্ষেপ নেয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
পরে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল এবং তাকে একজন ‘সম্ভাব্য হত্যাকারী’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিক্রেট সার্ভিসের কিছু ‘অত্যন্ত সাহসী’ সদস্য দ্রুত পদক্ষেপ নিয়ে ওই হামলাকারীকে আটক করতে সক্ষম হন।
ঘটনার সময় একজন নিরাপত্তা কর্মকর্তা খুব কাছ থেকে গুলিবিদ্ধ হন। তবে সৌভাগ্যক্রমে তিনি বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় প্রাণে বেঁচে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
ট্রাম্প এই ঘটনার পর ওয়াশিংটন হিলটন হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আজ রাতের ঘটনার পর্যালোচনা করে বলতে পারি, এটি খুব বেশি নিরাপদ একটি ভবন নয়।”
উল্লেখ্য, ১৯৬৫ সালে চালু হওয়া এই হোটেলটি দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও জাতীয় অনুষ্ঠানের আয়োজনের জন্য ব্যবহৃত হয়ে আসছে।
ঘটনার প্রেক্ষাপটে ট্রাম্প আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে রিপাবলিকানদের লক্ষ্য করে এমন হামলার ঘটনা একেবারেই নতুন নয়। তিনি পেনসিলভানিয়া ও ফ্লোরিডায় তাঁর ওপর হওয়া আগের দুটি হামলার চেষ্টার কথাও তুলে ধরেন, যা তাঁর মতে রাজনৈতিক সহিংসতার উদ্বেগজনক উদাহরণ।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার