পলাশবাড়ী (গােইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি পুকুরের পানিতে পড়ে ঠাণ্ডা প্রধান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ৬টায় দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত্যু ঠাণ্ডা প্রধান বালাবামুনিয়া গ্রামের মৃত কছিমউদ্দিন ছেলে। এ বিষয়ে পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান স্বজনদের বরাত দিয়ে বলেন, প্রতিদিনের ন্যায় আজ সকালে ময়লা কাপড় পরিষ্কার করার জন্য পুকুরে গেলে নিজের অজান্তে পুকুরে পড়ে যান। বাড়ীর লোকজন তাকে খুঁজতে গেলে কোথাও না পেয়ে পুকুর পাড়ে তার জামাকাপড় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পলাশবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পলাশবাড়ী ফায়ার সার্ভিস টিম লিডার ওয়ারহাউস ইন্সপেক্টর রবিউল ইসলামের নেতৃত্বে বৃদ্ধের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার