
স্টাফ রিপোর্টার: পাওনা টাকা চাইতে গিয়ে গাইবান্ধা শহরের ব্রিজ রোডের শাহরিয়ার সাগর নামে এক যুবক হামলার শিকার হয়েছেন। গুরুতর জখম অবস্থায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আহত সাগরের বড় ভাই শামিম মিয়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বুধবার বিকেলে (১৬ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সড়কের জনতা গ্যারেজে সামনে এই হামলার ঘটনা ঘটে।
এজাহার সুত্রে জানা গেছে, গাইবান্ধা শহরতলির পশ্চিম কোমরনইয়ের মোহাম্মদ আলীর ছেলে মিথুন মিয়া ব্যবসার অংশ দেয়ার কথা বলে শাহরিয়ার সাগরের কাছ থেকে এক বছর পূর্বে সাড়ে ৯ লক্ষ টাকা গ্রহণ করেন। কিন্তু মিথুন মিয়া টাকা ফেরত বা ব্যবসার অংশের লভ্যাংশ না দিয়ে নানা তালবাহানা করতে থাকেন। এ নিয়ে শাহরিয়ার সাগর এলাকার গন্যমান্য ব্যক্তিদের বিচার দিলে মিথুন মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। বুধবার বিকেলে শাহরিয়ার সাগর আবারও টাকা চাইতে মিথুন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর সড়কের জনতা গ্যারেজে গেলে মিথুন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে মিথুন মিয়া, সিহাব ও আশা বেগম শাহরিয়ার সাগরের ওপর অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে শাহরিয়া সাগরের হাত ও পিঠ কেটে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এসময় তার গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হলে তার অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে সদর থানার ইনচার্জ নাজমুল হুদার সাথে মোবাইল ফোনে বৃহস্পতিবার দুপুরে কথা বললে তিনি জানান, এ ঘটনার একটি এজাহার আমরা গত রাতেই পেয়েছি।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার