প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৮:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৬, ১০:৫০ পি.এম
পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। উপজেলার ১০ নম্বর জাবরহাট ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ জন মাদকসেবীকে আটক করে পীরগঞ্জ থানা পুলিশ।
আজ শনিবার (২০ জুন) আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে জাবরহাট এলাকার মৃত আঃ রহিমের ছেলে নাজমুল হককে (৪০) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জাবরহাট কলিজুগ গ্রামের আঃ মজিদের ছেলে মজিবুর রহমান (২৫), জাবরহাট এলাকা আলম মিয়ার ছেলে আরমান আলী (২৮ } ও একই এলাকার মফিজুল ইসলামের ছেলে জুয়েল রানাকে (৪৩) ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা।
ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার