নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সর্বস্তরের জনগণের বিদেশে যাওয়ার দুর্ভোগ লাঘব ও সরকারি ঋণ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংকের একটি শাখা স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ জুলাই) দুপুর ২টায় উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. কাবিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা নাগরিক সংসদের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম নান্নু।
মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন মো. মুরাদ হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মো. ছাইদুর রহমান ও সুরুজজামান মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো. আব্দুল আওয়াল, আমিনুল ইসলাম, মো. শাকিব খান, আব্দুল জলিল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফুলছড়ি উপজেলার অসংখ্য মানুষ জীবিকার তাগিদে প্রবাসে যান। কিন্তু নিজ উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের কোনো শাখা না থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর্থিক সংকট দূর করতে এবং সহজ শর্তে সরকারি ঋণ সুবিধা পেতে ফুলছড়ি উপজেলার কালির বাজারে একটি শাখা স্থাপন করা অত্যন্ত জরুরি।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার