বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন ৯ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের জন্য মোট ৮টি ক্যাটাগরিতে ৯ জনকে এ পুরস্কার ঘোষণা করা হয়।
আগামী ২৬ ফেব্রুয়ারি একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্তরা হলেন—
কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী, মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার