চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ যমুনা গ্রুপের চেয়ারম্যান,দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা সফল স্বপ্ন সারথি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার সকালে উপজেলার থানাহাট বাজার বাইতুল হক হাফিজিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সকাল ৮টা থেকে হাফেজ ছাত্ররা কুরআন খতম করে। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মো.রোকন উদ্দিন।
উপজেলা স্বজন সমাবেশের সভাপতি সহ-অধ্যাপক মো.আব্দুর রহমান রতনের সভাপতিত্বে ও সহ-অধ্যাপক গোলাম মাহবুব এর সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পূর্ব আলোচনা সভায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাব চিলমারীর সভাপতি মো.মনিরুল আলম লিটু, সাধারন সম্পাদক ছাবেদ আলী মন্ডল,চিলমারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, ৬৯টিভি'র চেয়ারম্যান মো.আলমগীর হোসাইন প্রমুখ।
উপস্থিত ছিলেন,সাংবাদিক আ.রহিম দুলাল, আ.লতিফ মেহেদী,সিদ্দিকুল ইসলাম,হাবিবুর রহমান, মিজানুর রহমান,আমিনুল ইসলাম বীর,মো.সাইফুল ইসলাম রাঙা, রুবেল মিয়া,স্বজন সমাবেশ সদস্য খোরশেদ আলম,ক্বারী মো.খয়বার হোসেন,ক্বারী সিরাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য,২০২০ সালের ১৩ জুলাই দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপসহ ৪১টির অধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার