
স্পোর্টস ডেস্ক:
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের রুদ্ধশ্বাস লড়াই শেষে ‘সি’ গ্রুপের সেরা দল হিসেবে নকআউটে পা রেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকে গেলেও পরবর্তী দুই ম্যাচে অনায়াস জয় তুলে নিয়ে ৭ পয়েন্টের সাথে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে সেলেসাওরা।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার ব্রাজিলের সামনে নকআউটের মহাগুরুত্বপূর্ণ লড়াই। সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে ব্রাজিলকে খেলতে হবে ‘এফ’ গ্রুপের রানার্স-আপ (দ্বিতীয় স্থানে শেষ করা) দলের বিরুদ্ধে।
গ্রুপ পর্বের সমীকরণ অনুযায়ী, ‘এফ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে ব্রাজিলের মুখোমুখি হতে পারে ইউরোপ ও এশিয়ার তিন শক্তিশালী দেশের যেকোনো একটি। ভিনিসিয়াস-নেইমারদের সম্ভাব্য প্রতিপক্ষরা হলো: ১. নেদারল্যান্ডস ২. জাপান অথবা ৩. সুইডেন
আগামী ২৯ জুন, বাংলাদেশ সময় রাত ১০টায় আমেরিকার হিউস্টনে নকআউটের এই হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। নেইমারের দলে ফেরা এবং ভিনিসিয়াসের দুর্দান্ত ফর্ম নকআউটের আগে সেলেসাও ভক্তদের দারুণ আত্মবিশ্বাসী করে তুলছে।
একই গ্রুপ থেকে গোলপার্থক্যে পিছিয়ে থেকে দ্বিতীয় হওয়া মরক্কোকে খেলতে হবে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে (৩০ জুন, ভোর সাড়ে ৬টা)। অন্যদিকে, ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা স্কটল্যান্ডের আশা এখনো টিকে থাকলেও, ৩ ম্যাচের সবকটিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হাইতি।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার