
আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দের পাল্টা জবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই খবর জানিয়েছে। তবে এই হামলায় মার্কিন যুদ্ধজাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না বা হয়ে থাকলে তার পরিমাণ কতটুকু—সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, গত রোববার ইরানি পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ আটক করে মার্কিন নৌবাহিনী। ওই ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ ও ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ আখ্যা দিয়ে এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এই হুঁশিয়ারির পরপরই ড্রোন হামলার এই ঘটনা ঘটল।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার