অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে কথাসাহিত্যিক শাহাদত হোসেন সুজনের উপন্যাসগ্রন্থ 'নীলান্তে নিঃশব্দ একা।' গ্রন্থটি প্রকাশ করেছে ঐতিহ্য পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন সেলিম হোসেন সাজু এবং বইটি উৎসর্গ করা হয়েছে ইঞ্জিনিয়ার এসএম আশিক ইকবালকে। বইটির দাম রাখা হয়েছে ২৬০ টাকা। বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে ঐতিহ্যের ৫৮১-৫৮৬ নম্বর স্টলে।
বইটি প্রসঙ্গে কথাসাহিত্যিক শাহাদত হোসেন সুজন দৈনিক আজকের জনগণকে বলেন, এটি একটি ত্রিমুখী প্রেমের উপন্যাস। যথারীতি বেকার যুবক মন প্রাণ দিয়ে ভালোবাসলেও প্রেমের সফল পরিণতি ঘটে না।
তারপরও যুবক থেমে না থাকে জীবন যুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ায়। একটা চাকরি পায়। সহকর্মী সেঁজুতির সঙ্গে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখে। একে অপরকে প্রচন্ড ভালোবাসে।
সেঁজুতিকে এক শ্রমিক নেতা পছন্দ করে। তার অপচেষ্টায় সাব্বির এর মৃত্যু হয়...
সেঁজুতি নীলান্তে নিঃশব্দ একা হয়ে যায়...। এ নিয়েই লেখা হয়েছে উপন্যাসটি।'
কথাসাহিত্যিক শাহাদত হোসেন সুজনের জন্ম উত্তরের জেলা গাইবান্ধায়।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার