সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গণ উন্নয়ন কেন্দ্র (GUK) কর্তৃক বাস্তবায়নাধীন গাইবান্ধার সাঘাটা উপজেলায় সীড্স প্রকল্পের ৬টি সিবিও (গ্রাম ভিত্তিক সংগঠন) সরকারি নিবন্ধন লাভ করেছে।
রবিবার (২০ এপ্রিল) সাঘাটা উপজেলা যুব উন্নয়ন অফিস কর্তৃক নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়। নিবন্ধন সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো: সুজন মিয়া, গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর সমন্বয়কারী ও ফোকাল মো. আফতাব হোসেন ও সিবিও নেতৃবৃন্দ। এর আগে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সরেজমিনে মাঠ পর্যায়ে সিবিও সমূহের কার্যক্রম, ডকুমেন্টেশন ও অন্যান্য মানদন্ড পরিদর্শন করেন।
নিবন্ধন প্রাপ্ত সিবিও (গ্রাম ভিত্তিক সংগঠন) স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ড বাস্তবায়নে সহযোগিতা করা, সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনা করা, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা হতে আয় বর্ধনমূলক প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ গ্রহণ করা, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত থাকা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে কাজ সম্পাদন করবেন।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার