প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৬, ৫:৪২ পি.এম
সাঘাটায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সাঘাটা উপজেলার দেওয়ানতলা ব্রিজের নিচে নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে ব্রিজের নিচে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা।
ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার