নিজস্ব প্রতিবেদক (সাঘাটা, গাইবান্ধা): গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ভগবানপুর গ্রামে অভিযান চালিয়ে ৬শ' পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২২ এপ্রিল) মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।অভিযানে ফরিদা বেগম (৪০) নামের এক নারীকে আটক করা হয়েছে।
তবে তার স্বামী মো.ছাইদার রহমান (৬০) পলাতক রয়েছেন।উদ্ধারকৃত ইয়াবা ৬০০ টি যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদার নিজ বাড়ির শয়নকক্ষের শোকেস থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ এনামুল হক বাদী হয়ে সাঘাটা থানায় মামলা দায়ের করেছেন।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার