প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৬, ৪:৪৭ পি.এম
সাদুল্লাপুরে বোরো জমির স্বাস্থ্য পর্যেক্ষণে মাঠে নামছেন কৃষি কর্মকর্তারা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: চলতি বোরো মৌসুমে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কৃষকদের অধিক ফসল ঘরে তোলার লক্ষ্যে মাঠে নেমেছেন কৃষি কর্মকর্তারা। অতন্ত্র জরিপের মাধ্যমে বোরো ধান ক্ষেতের ক্ষতিকর ও উপকারী পোকা এবং ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণে সমন্বিত বালাই ব্যবস্থাপনা কার্যক্রম অব্যাহত রেখেছেন এই কর্মকর্তারা।
এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ এপ্রিল) সাদুল্লাপুর উপজেলা নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ ব্লকে কৃষকদের নিয়ে অতন্দ্র জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার ও উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমারসহ অনেকে। এতে ব্লকটির অর্ধশত কৃষক অংশগ্রহণ করেন।
জরিপভুক্ত এলাকার কৃষক শহিদুল ইসলাম বলেন, কৃষি কর্মকর্তাগণ সরাসরি মাঠে এসে আমাদের বোরো খেতে পোকামাকড় শনাক্তসহ দমন বিষয়ে হাতেকলমে শিখিয়েছেন। এতে করে আমারা অনেকটা উপকৃত হলাম।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার জানান, অতন্ত্র জরিপের মূল বৈশিষ্ট্য ও বিষয়বস্তু হচ্ছে- ক্ষতিকর পোকা ও বালাইয়ের উপস্থিতি আগেভাগে নির্ণয় করে সঠিক সময়ে বালাইনাশক ব্যবহার বা কার্যকর পদক্ষেপ নেওয়া।
সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য বলেন, আশানুরূপ ফসল নিয়ে কৃষকরা যাতে করে লাভবান হন, সেই লক্ষে আমরা মাঠে কাজ করছি। একইসঙ্গে অতন্ত্র জরিপ কর্মসূচিতে বোরো ধান ক্ষেতে পানিপাত্রের মাধ্যমে পোকা সংগ্রহ ও হাতজাল দিয়ে পোকা ধরার কৌশল কৃষকদের শেখানো হচ্ছে। এর মাধ্যমে ক্ষতিকর পোকা দমন করা সম্ভব হবে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা।
ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার