
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের লিফটের কাজের উদ্বোধন করলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন টিপু।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজ শেষে উদ্বোধন অনুষ্ঠানের পর তিনি মুসুল্লিদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
এ সময় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস ছালাম ও ইমাম আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মত বিনিময়কালে দুদক মহাপরিচালক বলেন, দল-মতের ঊর্ধ্বে থেকে সমাজের সকল মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। তবেই একটি পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়ন সম্ভব হবে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার