গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় হিরা বেগম (২৫) ও মুকুল মিয়া (৪০) নামের দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সাদুল্লাপুরের মাদারগঞ্জ সড়ক ও নলডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিরা বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের আব্দুল হামিদ মিয়ার স্ত্রী ও মুকুল মিয়া কামারপাড়া ইউনিয়নের খামার বাগচি (পাকারমাথা) গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
স্বজনরা জানায়, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে হিরা বেগম কামারপাড়া এলাকার এক বিয়ের অনুষ্ঠান থেকে অটোরিকশাযোগে বাড়িতে ফিরছিলেন। এরইমধ্যে কান্তনগরের রানুর মোড়ে পৌঁছলে একটি চলন্ত মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে হিরা বেগম ঘটনা স্থলে মারা গেছেন।
অপরদিকে, বুধবার দুপুরের দিকে মুকুল মিয়া মোটরসাইকেলযোগে মাদারগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে মুকুল মিয়ার মৃত্যু হয়।
কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এআরএম মাহফুজার রহমান বলেন, এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার