সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে নওগাঁর সাপাহার থেকে যাত্রা শুরু করেছেন স্থানীয় হজযাত্রীরা।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে 'সাপাহার হজ কাফেলা'র মাধ্যমে ২০২৬ সালের হজ্বের একটি দল মক্কা-মদীনার উদ্দেশ্যে তাদের সফর শুরু করেন।
হজ্ব যাত্রীদের বহনকারী বাসটি যাত্রা শুরুর আগে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায় জানাতে আসা স্বজনদের ভিড়ে মুখরিত ছিল চারপাশ। কাফেলার পক্ষ থেকে জানানো হয়, সরকারের সকল নিয়ম মেনে হাজীদের এই পবিত্র সফরের ব্যবস্থা করা হয়েছে।
শায়খ মো. আব্দুল বারীর পরিচালনা ও মো. মিজানুর রহমানের তত্ত্বাবধানে চলতি বছর প্রথম দফায় ১শ' জন হজ্বযাত্রী পবিত্র হজ্ব পালনের জন্য রওয়ানা দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার