সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।সভাপতিত্ব করেন কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজা।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কন্ডু, সহকারি পুলিশ সুপার প্রণব দাস, মো. আরাফাত হোসেন, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ, কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার প্রমুখ।
পরে তদন্ত কেন্দ্রে স্যালুটিং ডায়াসের উদ্বোধন করেন পুলিশ সুপার।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার