প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ১২:০৫ পি.এম
সুন্দরগঞ্জের খাল-বিলে ফুলের সমারোহ, মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের

হাবিবুর রহমান হবি (সুন্দরগঞ্জ, গাইবান্ধা): বিস্তীর্ণ জলাশয়। চারদিকে সবুজের সমারোহ, তার মাঝেই সাদা, হালকা গোলাপি আর বেগুনির মিশেলে ফুটে আছে রাশি রাশি ফুল। যেন প্রকৃতির ক্যানভাসে নিপুণ হাতে আঁকা এক জীবন্ত ছবি। এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন দেখা মিলছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন খাল-বিলে।
স্থানীয়দের ভাষ্য, প্রতিবছর নির্দিষ্ট সময়ে এসব জলাশয়ে স্বাভাবিকভাবেই ফুটে ওঠে নানা রঙের জলজ ফুল। তবে এ বছর ফুলের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যেন নতুন মাত্রা পেয়েছে। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে।
এলাকাবাসী জানান, সকালে সূর্যের আলোয় আর বিকেলের নরম আলোয় ফুলগুলো আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে ছবি তুলছেন, কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এই সৌন্দর্যের ঝলক।
স্থানীয় নুর আলম মিয়া বলেন, এমন দৃশ্য শুধু চোখ জুড়ায় না, বরং মানসিক প্রশান্তিও এনে দেয়। উপজেলার বিভিন্ন খাল-বিল জুড়ে ফুটে থাকা এসব ফুল দর্শনার্থীদের জন্য এক অনন্য আকর্ষণে পরিণত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা।
ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার