প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৬, ৪:৫৩ পি.এম
সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪মে) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার নির্ধারিত সময় পরবর্তী টাইব্রেকারে ৩-১ গোলে নাজিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক দল) চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে ২-০ গোলে কিশামত ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ছাপড়হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা দল) চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে পুরস্কার বিতরণ পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক মোঃ মাজেদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মোঃ শহিদুল ইসলাম মঞ্জু ও উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা।
ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার