
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার চিলমারী-মওলানা ভাসানী সেতু সড়কের ‘শহরের মোড়’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মালেকা বেগম উপজেলার হরিপুর ইউনিয়নের ডাংগারচর এলাকার পশু চিকিৎসক মনছুর আলীর স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে শহরের মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মালেকা বেগম। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার