আগামী সোমবার (২৩ মার্চ) দু'দিনের সফরে রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার (২৪ মার্চ) রংপুর জেলা প্রশাসনের আয়োজনে 'উত্তরাঞ্চলের রংপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলায় শিল্পায়নের সম্ভাবনা' শীর্ষক সভায় যোগ দিবেন তিনি।
১৯ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রেরিত এক স্মারকে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতির (নির্বাচনী ইশতেহার - ২০২৬) ৫টি স্তম্ভের মধ্যে ৪র্থ স্তম্ভ 'আঞ্চলিক সুষম উন্নয়ন'। ৪র্থ স্তম্ভ অনুযায়ী সরকার দেশের উত্তরাঞ্চলকে দীর্ঘ অবহেলা ও শিল্পে পিছিয়ে পড়ার কালিমা থেকে মুক্ত করতে বদ্ধপরিকর। দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উত্তরাঞ্চলকে ঘিরে কৃষি ভিত্তিক শিল্পায়ন গড়ে তোলা বর্তমান সরকারের অগ্রাধিকার।
আলোচনা সভায় অংশীজনদের কাছ থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শিল্পায়নের সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ বিষয়ে গঠনমূলক ও বাস্তবধর্মী মতামত প্রত্যাশা করা হচ্ছে।
আলোচনা সভাগুলোর সুপারিশসমূহ সরকারের উত্তরাঞ্চলের শিল্পায়ন ও কর্মসংস্থান পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার