
গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর ৪১৬তম রাজাবিরাট শাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ফিতা কেটে নতুন শাখা কার্যালয়ের উদ্বোধন করেন সংস্থার বগুড়া-২ জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ টিম-১-এর সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-২ জোনের সাব-জোনাল ম্যানেজার মোজাহারুল ইসলাম এবং সিনিয়র কমপ্লায়েন্স অফিসার আবু জাহিদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজাবিরাট শাখা-১-এর শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, শাখা-২-এর শাখা ব্যবস্থাপক মোশরাফুজ্জামান পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মনজুরুল মওলা ও আব্দুল মজিদ প্রমুখ।
কমিউনিটি হেলথ ম্যানেজার মজাহারুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) কেবল ক্ষুদ্রঋণ বিতরণেই সীমাবদ্ধ নয়; সংস্থাটি স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিসহ বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে।

Reporter Name 









