Dhaka ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় স্বামীর ফাঁসির দাবীতে সড়ক অবরোধ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫৬ Time View

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রাবণী আক্তারকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় অভিযুক্ত জমির হোসেন ওরফে জনির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (৩০ আগষ্ট) গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সবরিতলা এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মামলা
হওয়ার পরও আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ানো সত্ত্বেও পুলিশ তাকে গ্রেফতার না করার অভিযোগে ভুক্তভোগীর পরিবার ও বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে অবস্থান
নেন। এর ফলে সড়কের দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে। পরে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে আসামীকে গ্রেফতার ও ২৪ ঘন্টার সময়সীমার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেন।

এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে গত ১৬ আগস্ট অভিযুক্ত জমির উদ্দীন সরকার জনিকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক
সংস্থার (জাসাস) পলাশবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য; গত ৯ আগস্ট গভীররাতে পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর এলাকায় বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে অস্বীকৃতি জানানোয় শ্রাবণীর ওপর এই নৃশংস হামলা চালায় জনি। প্রথমে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা এবং পরে ধারালো বঁটি দিয়ে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

বর্তমানে ভুক্তভোগী শ্রাবণী আক্তার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তার বাবার বাড়িতে রয়েছেন। পলাশবাড়ী থানা পুলিশ জানান, অভিযুক্ত জনিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় স্বামীর ফাঁসির দাবীতে সড়ক অবরোধ

Update Time : ১২:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬