
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা থেকে প্রায় ১৩ কেজি ওজনের একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। পরে স্থানীয়রা সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা গ্রামের মহানন্দা নদী থেকে স্থানীয়রা সাপটি উদ্ধার করেন। স্থানীয়রা ও বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বাংলাবান্ধা ইউনিয়নের মহানন্দা নদীতে কয়েকজন ব্যক্তি মাছ ধরছিলেন। এ সময় তাদের জালে একটি অজগর সাপ আটকা পড়ে। পরে স্থানীয়রা সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা মনির জানান, মহানন্দা নদীত মাছ ধরতে গিয়ে জালে আটকা পড়ে অজগর সাপটি। এ সময় সাপটিকে দেখার জন্য অনেক মানুষ ভীড় করে। পরে বন বিভাগকে জানানো হলে বন কর্মকর্তা সেটি উদ্ধার করে তেঁতুলিয়া বন বিভাগে নিয়ে যায়।
তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট) নুরুল হুদা বলেন, বাংলাবান্ধা ইউনিয়ন থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটি ওজন আনুমানিক ১৩-১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। আমরা সাপটিকে উদ্ধার করে পর্যবেক্ষণে রেখেছি । পরবর্তীতে উদ্ধার হওয়া অজগরটিকে অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, গত ২-৩ বছরের ব্যবধানে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় ৫-৬ বার বার্মিজ অজগর সাপের দেখা মিলেছে। এর মধ্যে স্থানীয়দের সহায়তায় পাঁচটি অজগর উদ্ধার করেছে পঞ্চগড় বন বিভাগ।

Reporter Name 








