
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাসাদের কাছে বিধ্বস্ত হয়েছে একটি ব্যক্তিগত জেট বিমান। ট্রাম্পের প্রাসাদ থেকে এর দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার বলে জানা গেছে।
শনিবার বিকেলে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে এটি বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ৯ আরোহীর কেউই বেঁচে নেই।
যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) তথ্য অনুযায়ী, বিমানটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের দিকে যাচ্ছিল।

Reporter Name 








