Dhaka ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কর্মচারীদের সাথে ভালো আচরণ ও বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি প্রবীণ দিবস আজ: গাইবান্ধার প্রবীণরা কতটা নিরাপদ দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের জন্য বিনিয়োগকারী চান প্রতিমন্ত্রী মীর শাহে আলম আওয়ামী লীগ নেতা মাজেদার রহমান দুলু গ্রেপ্তার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু  কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব অটোরিকশা-বাস শ্রমিক দ্বন্দ্ব:  একদিন পর আজ থেকে আবারও নওগাঁয় বাস চলাচল বন্ধ  শিক্ষাব্যবস্থার সংকটে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৪৪০ অবৈধভাবে সার সংরক্ষণ, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা স্থানীয়দের জালে উঠে এল ১২ ফিটের বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর

অবৈধভাবে সার সংরক্ষণ, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১১:০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ Time View
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় অবৈধভাবে সার সংরক্ষণের অভিযোগে এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বোনারপাড়া কাজী আজহার আলী হাই স্কুলের গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।

অভিযানে হক ট্রেডার্স নামের সার ডিলার প্রতিষ্ঠানে সার সংরক্ষণের বিষয়টি পরিদর্শন করা হয়। এ সময় সার সংরক্ষণে অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি মৌসুমকে কেন্দ্র করে বোনারপাড়া বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় সারের চাহিদা বেড়েছে। এ সময় সার সরবরাহ ও সংরক্ষণে অনিয়মের অভিযোগও উঠেছে। কৃষকদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত সার না পাওয়া গেলে কিংবা কোনো কোনো ডিলার কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে সার মজুত করলে কৃষকদের বাড়তি দামে সার কিনতে বাধ্য হতে হয়। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি কৃষকেরা ভোগান্তিতে পড়েন।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের স্বার্থে সার বিক্রি ও সংরক্ষণে নিয়ম মানার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো ডিলার যাতে নির্ধারিত নিয়মের বাইরে সার সংরক্ষণ, বিক্রি কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযান পরিচালনাকারী সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত জানান, সার সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে সরকারি বিধিবিধান মেনে চলতে হবে। নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কর্মচারীদের সাথে ভালো আচরণ ও বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি

অবৈধভাবে সার সংরক্ষণ, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

Update Time : ১১:০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬