Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২ পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু 

গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৩৬ Time View

প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় চরাঞ্চলের মানুষের কল্যাণ ও সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করল নতুন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’। এ উপলক্ষে আজ ১৩ জুন (শনিবার) সকাল ১০ ঘটিকায় জেলা শহরের বাস টার্মিনাল সংলগ্ন যমুনা ক্লিনিকে সংগঠনটির এক “সূচনা সভা” অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (প্রশাসন) জনাব ডা: এবিএম আবু হানিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি-এর এজিএম জনাব মো: শফিকুল ইসলাম।

উক্ত সূচনা সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত গুণীজন হিসেবে উপস্থিত ছিলেন আখতারুজ্জামান ফারুকী, গাইবান্ধা সরকারি বয়েজ স্কুলের সহকারী শিক্ষক মাইদুল ইসলাম, গাইবান্ধা পৌরসভার ট্যাক্স কালেক্টর নূর হোসেন, গাইবান্ধা জজ কোর্টের অ্যাডভোকেট আলামিন, বিরামপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: রেজাউল ইসলাম, ইঞ্জিনিয়ার রুহুল আমিন এবং বিশিষ্ট সমাজসেবক খালিকুজ্জামান সহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, গাইবান্ধার চরাঞ্চলের অবহেলিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন দুর্যোগে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এই সংগঠনের যাত্রা শুরু হলো। বক্তারা দলমত নির্বিশেষে চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সবাইকে ‘হৃদয়ে চরাঞ্চল’ সংগঠনের পাশে থাকার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডা: এবিএম আবু হানিফ সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং একটি মানবিক ও সমৃদ্ধ চরাঞ্চল গঠনে সবার সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬